আমাদের সম্পর্কে
Clayish ঢাকার একটি সিরামিক স্টুডিও। আমরা হাতে মগ, কাপ আর ফুলদানি বানাই: কুমোরের চাকায় গড়া, হাতে খোদাই করা, হাতে রং করা।
আপনার পছন্দের নকশা, নাম বা রং ধরে আমরা কাস্টম পিসও বানিয়ে দিই। প্রতিটি পিস হাতে তৈরি, তাই একটু বেশি সময় লাগে আর একটি পিস অন্যটির হুবহু নকল হয় না।
কাস্টম অর্ডারের পাতায় আপনার নকশার কথা লিখে পাঠান। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পিস পৌঁছে দিই।
